ঢাকা আহ্ছানিয়া মিশন, স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে মাসব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের ভিডিও প্রদর্শন শুরু হয়েছে।
পৌরসভার আওতাধীন ৯টি ওয়ার্ডবাসির উপস্থিতে সাতক্ষীরা পৌরসভাতে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের উপর মাস ব্যাপী এ ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। স্বাস্থ্য বিভাগের এরিয়া ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলামের সার্বিকভাবে দিক নির্দেশনায় ও এমআইএস অফিসার জিয়াউর রহমানের কারিগরি সহযোগীতায় ভিডিও শোগুলো আয়োজন করেন স্ব-স্ব ওয়ার্ডের কমিউনিটি ভলেন্টিয়ারসগণ এবং সার্ভিস প্রমোটরগণ। আলোচনা করেন টেকনিক্যাল অফিসার সোহেল রানা।
এসময় ১৮টি ভিডিও প্রদর্শিত হয় যেখানে ১০২০ জন নারী, ২৭০ জন পুরুষ উপস্থিত ছিলেন। ভিডিও শো গুলোতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়ছে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের সচেতনতার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ও হাইজিন বিষয়ক যেখানে দেখানো হয়েছে স্বাস্থ্য ভাল রাখতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য, পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে অতি ক্ষুদ্রাতি-ক্ষুদ্র জীবাণু দ্বারা আমরা সংক্রামিত হতে পারি। সে জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন, বাসি-পঁচা খাবার স¦াস্থের জন্য ক্ষতিকর, সুস্থ্য থাকতে হলে দিনে সঠিক সময়ে তিনবার স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ, ছয় মাস পর পর কৃমিনাশক ট্যাবলেট খাওয়া, ১০-১৮ বছর বয়স হল কৈশরকাল, এ সময়ে পুষ্টিকর খাবার দুধ, ডিম , মাছ, মাংশ, বিভিন্ন ধরনের ফলমুল ও শাকসবজি খেতে দেওয়া। মেয়েদের ১৮ বছরের পূর্বে বিবাহ না দেওয়া, পরিকল্পিত সন্তান বেশী মেধাবী ও স্বাস্থ্যবান হয়ে থাকে। পরিকল্পিত ভাবে সন্তান না নিলে মা ও শিশু সুস্থ্যঝুকির মধ্যে পড়ে, মায়ের শরীরে পুষ্টির ঘাটতি দেখা যায়। তবে দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে কমপক্ষে ২-৩ বছর অপেক্ষা করলে মা সন্তান উভয়ে সুস্থ্য থাকবে এছাড়াও খেলা ধুলা, গান-বাজনা, বেড়ানো ইত্যাদি বিষয় দেখানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
