ঢাকাSunday , 30 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী খালেকের ভোট বর্জন

admin
December 30, 2018 1:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া, ইভিএমে ফিংগার প্রিন্ট নিয়ে নৌকার সমর্থকরা বাটন চেপে চূড়ান্ত ভোট দেওয়া, কর্মী-সমর্থকদের মারধর ও ভোট কেন্দ্র দখলের অভিযোগে সাতক্ষীরা-২ (সদর উপজেলা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় কারাগারে থাকা জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষে জেলা জাতায়াতের প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।

মাওলানা আজিজুর রহমান জানান, সাতক্ষীরা-২ আসনের প্রত্যেকটি কেন্দ্র ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা দখল করে ভোটারদের ফিংগার প্রিন্ট নিয়ে নিজেরা বাটন চেপে ভোট দিচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের ঢুকতেই দেওয়া হচ্ছে না। কর্মী-সমর্থকদের মারধর ও ভোট কেন্দ্র দখল করা হয়েছে। এজন্য দলীয়ভাবে ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।