ঢাকাSunday , 30 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবনির্বাচিত এমপিদের অভিনন্দন জানিয়ে জেলা আ’লীগের বিবৃতি

admin
December 30, 2018 11:28 pm
Link Copied!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার ৪টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যথাক্রমে সাতক্ষীরা-৩ আসনে কেন্দ্রীয় উপদেষ্টাম-লীর সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনে এস এম জগলুল হায়দার ও সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।
রোববার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে তাদের অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, সাতক্ষীরার সকল সম্মানিত ভোটার, দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অভিনন্দন জানায়, যাদের প্রচেষ্টায় এই বিপুল বিজয় অর্জিত হয়েছে। বিবৃতিতে একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন, মাদার অব হিউম্যানিটি, জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।