ঢাকাFriday , 28 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর-৩ আসনে কাজী নাবিলকে জাতীয় পার্টির সমর্থন

admin
December 28, 2018 9:05 pm
Link Copied!

যশোর অফিস: যশোর-৩ সদর আসনে নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী জাহাঙ্গীর আলম। শুক্রবার দুপুরে যশোর শহরের কাজীপাড়ায় কাজী নাবিল আহমেদের বাসভবনে তার হাতে ফুল দিয়ে নিজের সমর্থন জানান লাঙলের প্রার্থী জাহাঙ্গীর আলম। এসময় জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানিয়ে কাজী নাবিল আহমেদ বলেন, জাতীয় পার্টি মহাজোটের শরীক দল। তারা সবসময় জোটের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় এরশাদ সাহেবও রয়েছেন। তিনি দেশের বিভিন্ন স্থানে মহাজোটের অনেক প্রার্থীকে যেমন সমর্থন দিয়েছেন, তেমনি জননেত্রী শেখ হাসিনাও মহাজোটের দল জাতীয় পার্টির বেশ কয়েকজন প্রার্থীকে সমর্থন দিয়েছেন।
জাতীয় পার্টির নেতাকর্মীরা মহাজোটের প্রার্থী হিসেবে ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন বলেও আশা প্রকাশ করেছেন কাজী নাবিল আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।