ঢাকাFriday , 28 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কপিলমুনিতে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতংক

admin
December 28, 2018 10:12 pm
Link Copied!

কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনির কাশিমনগরের দু’টি ভোট কেন্দ্রের পাশের এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন আলামত উদ্ধার করতে পারেননি। ঘটনায় এলাকা জুড়ে রাতে আতংক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কপিলমুনির রেজাকপুর-কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তার কিছুক্ষণ পরে কাশিমনগর (মানিকতলা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভোট কেন্দ্র) আশপাশের এলাকায় ককটেল-বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তারা গভীরভাবে তদন্ত করছেন। তবে ঠিক কারা কি উদ্দেশ্যে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে না পারলেও ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কেউ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।