সমীর রায়, আশাশুনি: সাতক্ষীরা-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, সন্ত্রাসকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের সরকার গঠনে সহযোগিতা করুন। আজ দেশের ১৬ হাজার কমিউনিটি ক্লিনিকে গ্রামের সাধারণ অসহায় হতদরিদ্র মানুষ বিনা পয়সায় সেবা পাচ্ছে। মাতৃগর্ভ থেকে ও ৬৫ বছর থেকে মৃত্যু পর্যন্ত চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছেন বিশ্ব মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে আজকের ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন তিনি।
জননেত্রীর হাত ধরে বর্তমান বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। তিনিই আমাদের টেকসই উন্নয়নের জন্য সংগ্রাম করতে শিখিয়েছেন। আমরা আর ভিখারী জাতি নই। আমরা পরিশ্রম করে নিজেদের উন্নয়ন ঘটিয়েছি। তাই যারা উন্নয়ন চায়, মানুষের ভাল চায় তাদের পক্ষে থাকতে হবে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় শোভনালীর কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোভনালী ইউনিয়নবাসী ও আওয়ামী লীগের সহযোগি সংগঠনের আয়োজনে বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শোভনালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ম, মোনায়েম হোসেনের সভাপতিত্বে ও এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডলের সঞ্চালনায় তিনি আরও বলেন বিগত সময়ে সাধারণ মানুষের কাছে স্বপ্ন ছিল তা আজ বাস্তবে রুপ নিয়েছে।
সাতক্ষীরায় মেডিকেল কলেজ করেছি। এছাড়া আমার নির্বাচনী এলাকায় আইএইসটি ম্যাটস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, টিটিসি সেন্টার, ঘরে ঘরে বিদ্যুৎ, বাইপাস সড়ক, ঘরে ঘরে চাকরি, স্বাস্থ্য সেবা, বিনামূল্যে বই বিতরণ, সাইক্লোন শেল্টার, ব্রিজ-কালভার্ট সংস্করণ, বহু স্কুল কলেজ নির্মাণ ও সরকারিকরণসহ অনেক উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। শেখ হাসিনাই উন্নয়নের প্রতিক। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। সে কারণে আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে মানবতার নেত্রী শেখ হাসিনাকে জয়ী করার আহ্বান জানাচ্ছি।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ সভাপতি স,ম সেলিম রেজা মিলন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দীপ, সাংসদ ছেলে জিয়াউল হক সুমন, স্বাচিপ নেতা ডা. কামরুজ্জামান মন্টা, ডা. জাহিদ আহমেদ, আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বর দাশ, মনিরুজ্জামান মনি, আনিছুজ্জামান খোকন, উদয় বাছাড়, সঞ্জয় দাশ, কৃষকলীগের সভাপতি স,ম সেলিম রেজা সেলিম, যুবলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, সম্পাদক মনিরুজ্জামান বিপুল, শ্রমিক নেতা শাহাদাৎ হোসেন টিটল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, যুবলীগ নেতা এমএম সাহেব আলী, ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ন কবির সুমন, বর্তমান সভাপতি এসএম আসমাউল হুসাইন, সম্পাদক সৌরভ রায়হান সাদ প্রমুখ।
পথসভা শেষে তিনি মটর শোভাযাত্রা করে নির্বাচনী প্রচারণার শেষ দিনে নির্বাচনী এলাকার ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে আশাশুনি সদর প্রদক্ষিণ করে কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় ফিরে যান।
