সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরের কামটায় সোলিং রাস্তার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কামটা ৬নং ওয়ার্ডের মোক্তার সরদারের বাড়ির সামনে হতে বাশারের বাড়ি পর্যন্ত এ রাস্তার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারেম্যান শেখ ফারুক হোসেন রতন।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্রকল্পের সভাপতি নির্মল কুমার মন্ডল, সমাজসেবক অজয় চক্রবর্তী জগো, কৌশিক সেন গুপ্ত, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, স্থানীয় রাজউল্লাহ, বাশার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
