নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নওয়াকাটী গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে বিএনপি কর্মী মফিদুল ইসলাম মফি ও যুগিপুকুরিয় গ্রামের আলতাফ হোসেনের ছেলে বিএনপি কর্মী আওলাদ হোসেন রানা (২৪)।
পাটকেলঘাটা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের পাটকেলঘাটা ওভারব্রীজে নির্বাচনী অফিসে বিস্ফোরক দ্রব্য ব্যবহার ও অগ্নি সংযোগ করে আতঙ্ক সৃষ্টির মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
