ঢাকাThursday , 27 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় নৌকা প্রতীকের সংবাদ সম্মেলন

admin
December 27, 2018 10:10 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা-কয়রার ১৮ দফা উন্নয়নের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আক্তারুজ্জামান বাবু।
বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এমপি প্রার্থীর পক্ষে প্রতিশ্রুতি আকারে উন্নয়নের চিত্র লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী। ১৮ দফা উন্নয়নের মধ্যে রয়েছে আলোচিত পাইকগাছা শিববাটী ও কয়রার চাঁদআলী ব্রীজের টোল ফ্রি, দুই উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকাকে পর্যটন কেন্দ্র ঘোষণা, শিবসা-কপোতাক্ষসহ বিভিন্ন নদ-নদী ও খাল খনন, দুই উপজেলায় দুটি আধুনিক মানের শিশু পার্ক নির্মাণ, প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণ, পাওয়ার গ্রীড স্থাপন, কারিগরি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনঃনির্মাণ, বিসিক শিল্পনগরী স্থাপন, নারীর ক্ষমতায়ন, মা ও শিশু হাসপাতাল স্থাপন, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণ।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, হেমেশ চন্দ্র মন্ডল, এসএম রেজাউল হক ও শিহাব উদ্দীন ফিরোজ বুলু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।