কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের রামনগরে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আ. রহমান মোল্যা।
এসময় তিনি মাদ্রাসার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ও নিয়মিত উপস্থিত ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আনছার উদ্দীন, সাবেক বিজিবি কর্মকর্তা আ. রাজ্জাক, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা শাহিনুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ ও ইয়াছিন আলী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
