ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন এডিএস প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নিজস্ব বাসভবনে এক মতবিনিময় সভা হয়। এসময় উপস্থিত ছিলেন এডিএস প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু ছালেক, সাংগঠনিক সম্পাদক জি.এম আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সেকেন্দার আবু জাফর, প্রচার সম্পাদক শেখ খাবিরুল্লাহ, দপ্তর সম্পাদক শেখ রিপজা হোসেন, সদস্য ইহছাক আলী, মুরশিদ আলম প্রমুখ।
এরপর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
