ডেস্ক রিপোর্ট: শহরের মিলবাজারস্থ লিটল বার্ডস প্রি-ক্যাডেট একাডেমির ফল প্রকাশ হয়েছে। এ উপলক্ষ্যে একাডেমি প্রাঙ্গণে বুধবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমির অধ্যক্ষ তবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রানা, শিক্ষক আবুল কাসেম, আহসান আজিম লাভলু, অ্যাড. ফারুক হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মানে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
