ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াপাড়ায় ভৈরব নদ থেকে লাশ উদ্ধার

admin
December 26, 2018 10:02 pm
Link Copied!

যশোর অফিস: যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদ থেকে পুলিশ অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। বুধবার দুপুর ১২ টায় নওয়াপাড়া ভৈরব নদের ফেরীঘাট এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
অভয়নগর থানা পুলিশ জানায়, লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানায়, গত ২ দিন ধরে লাশটি ভৈরব নদে ভাসতে দেখা যায়। বুধবার অভয়নগর থানা পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে।
অভয়নগর থানার উপ-পরিদর্শক হারুন অর রশীদ জানান, লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর বলা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।