ঝাউডাঙ্গা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিজায়ী করার লক্ষ্যে ঝাউডাঙ্গা ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় ইউনিয়নের ২নং পাথর ঘাটা ওয়ার্ডে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পদক ইউপি সদস্য সেলিম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সস্পদক আব্দুর রশিদ, ওয়ার্ড যুগ্ম সম্পাদক হারান চন্দ্র বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রমজান আলী বিশ্বাস জেলা আওয়ামী যুবলীগের সাবেগ সহ-সভাপতি সোহারাফ হোসেন সাজু, ইউনিয়ন যুবলীগের সাবেগ সিনিয়র সহ সভাপতি আক্তারুজ্জামান পলাশ প্রমুখ। এসময় নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
