ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা যুবলীগের বর্ধিত সভায় নৌকার বিজয় নিশ্চিতের আহবান

admin
December 26, 2018 10:13 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতের আহবান জানানো হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এই মহান বিজয়ের মাসে নৌকার বিজয় নিশ্চিত করতে অতন্ত্র প্রহরীর মত ভূমিকা রাখবে। নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক।’
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।