ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাজীর বিরুদ্ধে অপ্রাপ্ত বয়সের ছেলের বিয়ে রেজিস্ট্রির অভিযোগ

admin
December 26, 2018 8:59 pm
Link Copied!

রমজাননগর প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলাধীন মৌতলা ইউনিয়ন ম্যারেজ রেজিস্টারের বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্ক ছেলের বিয়ে রেজিস্ট্রির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের আল ফারুকের ছেলে জামাল হোসন (১৮) কে একই গ্রামের এক সন্তানের জননী শুকুর মল্লিকের স্ত্রী সেলিনা খাতুন (২৫) প্রেমের ফাঁদে ফেলে ২১ ডিসেম্বর রাতে বাড়ি থেকে নিয়ে যায়। সেলিনা কালিগঞ্জ উপজেলার কাটাখালী গ্রামের হারুন খানের মেয়ে। মৌতলা ম্যারেজ রেজিস্টার শেখ সাহাদাৎ হোসেনের সাথে পূর্ব পরিচিত থাকায় মোটা অংকের টাকার বিনিময়ে পূর্বের স্বামী সন্তানকে রেখে জামালকে বিয়ে করে। জামালের পিতা বিয়ে রেজিস্ট্রি প্রক্রিয়া বন্ধ করার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে অভিযোগ করেন।
এ বিষয়ে ম্যারেজ রেজিস্টার শেখ সাহাদাৎ হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না বা আমি ওই বিয়ে পড়াইনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।