ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : আক্তারুজ্জামান বাবু

admin
December 26, 2018 9:01 pm
Link Copied!

কপিলমুনি প্রতিনিধি: পাইকগাছা-কয়রার মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে আবারো নৌকায় ভোট দেওয়ার জন্য খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আক্তারুজ্জামান বাবু আহবান জানিয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পুনরায় নির্বাচিত হয়ে সরকার গঠন করলে কপিলমুনি তথা পাইকগাছা-কয়রাকে একটি ডিজিটাল উপজেলায় রুপান্তরিত করা হবে। অবহেলিত এ জনপদের রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট নির্মাণ করার মাধ্যমে এলাকাকে উন্নয়নের মহাসড়কে অন্তর্ভুক্ত করা হবে। এলাকার কোন যুবক কর্মবিমুখ থাকবে না। বিভিন্ন খাতে উন্নয়নের মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিপ্লব ঘটানো হবে। প্রতিটি গ্রাম শহরের মত সুবিধা পাবে।
বুধবার সকালে নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুগোল কিশোরদের সভাপত্বিতে ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় বিকাল ৩টায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাইকগাছা উপজেলার আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব রশিদুজ্জামান মোড়ল, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা আ.লীগের সদস্য ও পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হেদায়েত আলী টুকু, লতা ইউপির সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, তেরখাদা ইউপি চেয়ারম্যান সরফউদ্দীন বাচ্চু, হরিঢালী ইউনিয়ন আ.লীগের সভাপতি বেনজীর আহমেদ বাচ্চু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।