ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-৪: ধানের শীষের প্রার্থী গাজী নজরুলের স্ত্রী-মেয়ে গ্রেফতার

admin
December 25, 2018 8:48 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী কারান্তরীণ জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের স্ত্রী মাকসুদা খানম ও মেয়ে শারমীন ফেরদৌসিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সাতক্ষীরা জেল গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা জেলে থাকা সাবেক এমপি গাজী নজরুল ইসলামের সাথে দেখা করতে সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশেমী জানান, নির্বাচনী প্রচারণার ফাকে সাতক্ষীরা শহরে নাশকতার পরিকল্পনা করতে আসার খবর পেয়ে তাদের আটক করা হয়। তাদের নামে ইতোপূর্বেও নাশকতার মামলা আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।