জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার সরসকাটিতে নৌকার পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর পক্ষে এই মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবুর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমানের পরিচালনায় সরসকাটি থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মাহফুজার রহমান, মোতালেব খা, ফিরোজ আহম্মদ রকসি, রওশন আলী খা, কায়কোবাদ কবির, সাংবাদিক মোশাররফ হোসেন, মেম্বার খালিদ হাসান টিটু প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
