ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে বিএনপি প্রার্থীর গাড়ি থেকে তিন নেতা আটক

admin
December 25, 2018 8:32 pm
Link Copied!

যশোর অফিস: যশোর-৩ আসনে বিএনপির মনোনীনত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের গাড়ি থেকে জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সভাপতি নূরুন্নবী, যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের যুবদলের সভাপতি কামরুল হোসেন বাবুকে আটক করেছে।
অনিন্দ্য ইসলাম অমিত জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার ইছালি ইউনিয়নের দিকে যাচ্ছিলেন গণসংযোগের জন্য। পথে পাঁচবাড়িয়া এলাকায় পুলিশ তার গাড়ি থামিয়ে তিন নেতাকে নামিয়ে নিয়ে চলে যায়। এই তিন নেতা তাদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় জামিনে ছিলেন দাবি করে অমিত বলেন, ‘প্রচারণার শেষ সময়ে এসে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের আটক করে প্রার্থী হিসেবে একা করে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে।’ এর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টাও হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তবে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) অপূর্ব হাসান বলেছেন, ‘আটকদের বিরুদ্ধে অনেক আগেই মামলা ছিল। সে কারণেই পুলিশ তাদের আটক করেছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।