ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে ধানের শীষের দুটি প্রচার মাইক ভাঙচুর

admin
December 25, 2018 8:26 pm
Link Copied!

যশোর অফিস: যশোর শহরের কেন্দ্রস্থল দড়াটানায় সোমবার রাতে ধানের শীষের দুটি প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী নৌকার কর্মীদের দায়ী করেছেন বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর শহরের নেতাজী সুভাষ চন্দ্র বসু সড়কের দিক থেকে ছুটে এসে কয়েক তরুণ ধানের শীষের প্রচার গাড়িতে হামলা করে। দড়াটানায় এসে তারা মাইক ভেঙে দেয় ও ব্যানার ছিড়ে ফেলে। সেই সময় শহরের কেন্দ্রস্থল দড়াটানা ছিল লোকে লোকারণ্য।
বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নেতাজী সুভাষ চন্দ্র বসু সড়কের একটি টেন্টে হকিস্টিক, লাঠিসোটা মজুদ থাকে। সেখান থেকে শাসক দলের সন্ত্রাসীরা বেরিয়ে প্রতিদিন ধানের শীষের প্রচার গাড়িতে হামলা করছে। এ ঘটনা নির্বাচনের দায়িত্বরত সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।