রমজাননগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনে কুলা প্রতীকে ভোট চেয়ে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে বিকল্পধারার সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা গণসংযোগ করেছেন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় রমজাননগর, কৈখালী ইউনিয়নের বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন। পরে ভেটখালী বাজারে এক পথসভার আয়োজন করা হয়। সভায় এইচএম গোলাম রেজা বলেন, আমি যদি আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারি তাহলে সাতক্ষীরা-৪ আসনের জনগণকে মিথ্যা, হয়রানী মামলা-হামলা, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলবো এবং এই অঞ্চলের সকল উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। তিনি এ সময় সকল ভোটারকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার কথাও বলেন। এ সময় তার সাথে ছিলেন কালিগঞ্জ উপজেলার বিকল্প ধারার যুগ্ম আহবায়ক সাফিয়া পারভীন, শ্যামনগর উপজেলা বিকল্প ধারার আহবায়ক আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আব্দুল হাসান মিয়া, যুগ্ম আহবায়ক হাফেজ আব্দুর রশিদ, নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সাইফুর রহমান ঝন্টু, আমিনুর রহমান বকুল, শেখ বকুল, আব্দুল করিম, রুহুল আমিন প্রমুখ।
