ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় আ’লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা হামলা

admin
December 25, 2018 12:05 am
Link Copied!

ডেস্ক রিপোর্ট: পাটকেলঘাটায় গভীর রাতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে পাটকেলাঘাটা ওভার ব্রিজের পাশে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু জানান, রাতে দলীয় নেতা-কর্মীরা নির্বাচনী কার্যালয় থেকে বাড়ি গেলে হঠাৎ কে বা কারা এসে একাধিক বোমা বিস্ফোরণ ঘটনায়। এ সময় তারা ভাঙচুর ও অগ্নিসংযোগও করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
এদিকে, রাতেই নির্বাচনী কার্যালয়ে হামলার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।