নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের আওতায় এসডিজি সম্পৃক্ত নীতি ও কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে অক্সফামের অর্থায়নে সুশীলন এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সালেহ বাবুর সভাপতিত্বে মাল্টিমিডিয়ায় বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সুশীলনের সহকারি পরিচালক মনিরজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখন সুশীলনের নির্বাহী পরিষদের সভাপতি ও নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, শ্যামনগর উপজলা প্রেসক্লাবের সহ-সভাপতি এসকে. সিরাজ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, নওয়াবেঁকী বাজার মসজিদের ইমাম মাওলানা আরাফাত হোসন, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের-সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এইচএম. মামনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন সুশীলন প্রতীক প্রকল্পের প্রজেক্ট অফিসার তাপস কুমার মিত্র, সুশীলন প্রতিনিধি শহীদুল ইসলাম, কমিউনিটি ভলেন্টিয়ার মমিনা খাতুন প্রমুখ।
