ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডা. রুহুল হকের পক্ষে আসাদুজ্জামান বাবুর গণসংযোগ

admin
December 25, 2018 11:12 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৩ আসনের নৌকার প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হকের পক্ষে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সারাদিন আশাশুনি উপজেলার গুনাগারকাটি, কুল্যা, বুধহাটা বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ গণসংযোগ করেন। একই সাথে বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে পথসভায় আসাদুজ্জামান বাবু বলেন, সাতক্ষীরার কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় রুহুল হক স্যার সাতক্ষীরাবাসীর স্বাস্থ্যসেবার দিক বিবেচনায় মেডিকেল কলেজ উপহার দিয়েছেন। মানিকখালি ব্রিজসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করে চলেছেন। তার এই কাজ অব্যাহত রাখতে ও জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠন করতে নৌকার প্রার্থীকে ভোট তিয়ে জয়যুক্ত করুন।
এসময় তার সাথে ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় মানব উন্নয়ন সম্পাদক মৃতুঞ্জয় দাস, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তারসহ বুধহাটা ইউনিয়ন কৃষকলীগ, যুব লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের সভাপতি-সম্পাদক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।