ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত

admin
December 25, 2018 11:15 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় প্রার্থনা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে খ্রীস্টান সম্প্রদায়ের ধর্মগুরু যীশু খ্রীস্টের বড়দিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার রাত ১২টা ১ মিনিটে উৎসবমুখর পরিবেশে কলারোয়ার কয়লা খ্রীস্টান পাড়ায় প্রশান্ত মন্ডল পরিবারের ক্যাথলিকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পরে রাত তিনটা পর্যন্ত কীর্তন অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন স্থানীয় খ্রীস্টান ও হিন্দু ধর্মাবলম্বীরা।
মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড় দিন উপলক্ষ্যে কলারোয়ার গির্জায় গির্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে থানা পুলিশ। কয়লার বড়দিন উৎযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, অধ্যাপক আবুল খায়ের, প্রভাষক মনিরুজ্জামান (মন্ময় মনির), কেঁড়াগাছির শ্রী শ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সন্দিপ রায়, উপজেলা খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত মন্ডল, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা সন্তোষ পাল, আ.লীগ নেতা উত্তম কুমার ঘোষ, সোনা ঘোষ, ইউপি সদস্য মিলন ঘোষ, কয়লার খ্রীস্টান পাড়ায় প্রশান্ত মন্ডল পরিবারের সদস্য শিমন মন্ডল, শিলা মন্ডল, শিপ্রা মন্ডল, ছন্দা মন্ডল, বৃষ্টি মন্ডল, সেতু মন্ডল, ঝিলিক মন্ডল, স্নেহা মন্ডল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।