ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসহায়দের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: নূরুল ইসলাম খান

admin
December 25, 2018 10:32 pm
Link Copied!

এমএ মামুন, দেবহাটা (সদর): বঙ্গবন্ধু হত্যা মামলার একমাত্র জীবিত সাক্ষী সাবেক পুলিশ সুপার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার নূরুল ইসলাম খান বলেছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেশকে ভালবেসে, দেশের মানুষকে ভালবেসে আমরা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। দেশ ও দেশের মানুষের ভালবাসায় অনেক যুবক প্রাণ দিয়েছিল। আজ বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তাই এই স্বাধীন দেশের সকল নাগরিকের দায়িত্ব সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। দেবহাটায় বেসরকারি সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান “মিড নাইট সান” এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় সখিপুর ধোপাডাঙ্গাস্থ সংস্থার প্রধান কার্যালয়ে কমিটির সভাপতি নাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি আবু রায়হান তিতু, সাধারণ সম্পাদক শাহনাজ খান, সহ-সম্পাদক ইসরাত জাহান সাথী, কোষাধ্যক্ষ ইশফার খান, নির্বাহী সদস্য উপল খান, নাবিদ খান।
উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাইফুল ইসলাম, কবির হোসেন, জাহিদ আলম, খায়রুল ইসলাম, শেখ কামরুজ্জামান, কবির আহহম্মেদ, সেলিমউল্লাহ, রকিবুল ইসলাম, নুর জাহান, আব্দুল হামিদ, আসাদুল ইসলাম, সাইফুল ইসলাম, ধ্বনীর গাজী, আরিফ বিল্লাহ, রিয়াজ উদ্দীন, মোস্তাকিম গাজী, আলমগীর হোসেন, তৈমুুর রহমান, শিবপদ দাস, আব্দুর রহমান, শরিফুল ইসলাম, মাসুম বিল্লাহ, সুভাষ দাস, মাহবুব আলম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।