কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের নেতৃবৃন্দ সাতক্ষীরা-৩ ও ৪ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে দিনভর গণসংযোগ করেছেন।
সোমবার (২৪ ডিসেম্বর) সকালে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিটের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি ও যুগ্ম আহবায়ক এসএম গোলাম ফারুকের নেতৃত্বে সাতক্ষীরা-৩ আসনের আওতাধীন নলতা হাসপাতাল মোড়, গাজীরহাট, খানজিয়া ও নারায়ণপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সাতক্ষীরা-৪ আসনের আওতাধীন রতনপুর বাজার ও ধলবাড়িয়া চৌমুহনী বাজারে গণসংযোগ ও পথসভা শেষে মথুরেশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন।
জনসভায় মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এসএম জগলুল হায়দার। প্রিন্স মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান প্রমুখ।
