ঢাকাMonday , 24 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে মহাজোটের সমন্বয় সভা

admin
December 24, 2018 9:08 pm
Link Copied!

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটায় মহাজোটের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মহাজোটের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মাহবুদ গাজী, যুগ্ম আহবায়ক ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল ফজল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু রায়হান তিতু, আনছার আলী, ইব্রাহিম সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, দপ্তর সম্পাদক আব্দুল গফুর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ভূমিহীন নেতা আব্দুল গফ্ফার গাজী, জাতীয় পার্টির নাজমুল হাসান, ছাত্রসমাজের সভাপতি আহছান হাবীব, সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল।
সভায় আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।