মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসনের দলীয় নির্দেশনার বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় কামরুল হাসান বারীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। রবিবার যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার তার দলের প্রাথমিক সদস্য পদ বাতিল করেন।
যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু জানান, যশোর-৫ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেন বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যকে। কিন্তু কামরুল হাসান বারী দলীয় প্রধান শেখ হাসিনার সিদ্ধান্তকে অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে প্রতদ্বন্দ্বিতা করায় তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
