ঢাকাMonday , 24 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুরে সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণের অপচেষ্টা রুখে দিলো ভূমি অফিস

admin
December 24, 2018 7:59 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সরকারি জমি বন্দোবস্ত না নিয়ে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অপচেষ্টা বন্ধ দিয়েছে ভূমি অফিস। সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারের সাহেব বাড়ী মোড়ে নির্মিতব্য ওই স্থাপনা নির্মাণের কাজ সোমবার (২৪ ডিসেম্বর) সকালে বন্ধ করে দেওয়া হয়।
জানা যায়, ব্রহ্মরাজপুর বাজারের সাহেব বাড়ীর মোড়ে সরকারি ডিসিআরকৃত (যাহা হস্তান্তর বা বিক্রয় যোগ্য নহে, জে,এল,নং-১০৩, মৌজা-ব্রহ্মরাজপুর, খতিয়ান নং-১২৫৭, দাগ নং-৬৬৫০) প্রায় ৬ শতক জমিতে ব্রহ্মরাজপুর গ্রামের মৃত অমূল্য দাসের ছেলে বিশ্বনাথ দাস ৪টি দোকান ঘর ও বাড়ি বানিয়ে বসবাস করছিল। সম্প্রতি ওই জমিটি ব্রহ্মরাজপুর মেল্লেকপাড়া গ্রামের মকফুর রহমান সরদারের ছেলে বিএনপি নেতা খুরশীদ আলম গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষী রেখে ৮ লাখ টাকা দিয়ে নন জুডিশিয়াল স্ট্যাস্পে লিখিতভাবে কিনে নেয়।
পরে সে ওই সরকারি সম্পত্তি বন্দোবস্ত না নিয়েই সামনের গেটে তালাবদ্ধ করে ভেতরে ২টি পাকা ঘর নির্মাণ করতে থাকে। ইতোমধ্যে ১টি ঘরের ছাউনীসহ সব কাজ শেষ হয়ে গেছে। অন্য ঘরটির কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
খুরশীদ আলম জানান, উক্ত সম্পত্তি বিশ্বনাথের। তিনি কাজ করছিলেন। আমি একটি দোকানঘর ভাড়া নিয়েছি মাত্র। এর সাথে আমার কোন যোগসূত্র নেই। বিশ্বনাথের সমুদয় কাগজপত্র ঠিক থাকলেও তিনি ঘর সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়ায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজ বন্ধ করে দিয়েছে।
ধুলিহর ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তা মোকলেস আলী জানান, খবর পেয়েই তাৎক্ষণিক লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তার কাগজপত্র সঠিক থাকলেও সরকরি সম্পত্তিতে সংস্কার করতে হলে যথাযথ কর্তৃপক্ষের পারমিশন লাগে, তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।