ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার পৃথক পাঁচ স্থানে এমপি মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) রাতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সভাপতি আবু জাফর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল করিম, মীর ওমর আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক ইয়ার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ।

স্বাধীনতা শিক্ষক পরিষদ: নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় শহরের পোস্ট অফিসমোড়, ফুড অফিসমোড়, সরকারি কলেজ মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর জেলা সভাপতি প্রভাষক এম সুশান্ত, সদর উপজেলা সভাপতি প্রভাষক মীম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির মিলন, প্রভাষক তাপস সরকার, পার্থ সারথী সেন, অধ্যক্ষ জাহিরুল হক, বিধান চন্দ্র দাস, আকবর হোসেন প্রমুখ।
এদিকে সোমবার (২৪ ডিসেম্বর) রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে শহরের কামালনগর ঈদগাহ ময়দানে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ আনোয়ারুল ইসলাম রনির সভাপতিত্বে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক আজিবর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, পৌর সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান প্রমুখ।

ফিংড়ী প্রতিনিধি জানান, রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা নির্বাচনী অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোনায়েম হোসেন, যুগ্ম-সম্পাদক মহাদেব কুমার ঘোষ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, সদস্য সজিব হোসেন প্রমুখ।
ব্রহ্মরাজপুর প্রতিনিধি জানান, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে নৌকার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধুলিহর সানাপাড়া চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শুকুর আলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাজাহান আলি, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র ম-ল, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সম জালাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ।
