সৌমেন মজুমদার, তালা: নির্বাচন উপলক্ষ্যে তালার প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) সকালে তালা সরকারি কলেজের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাচনী নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, র্যাব-৬ সাতক্ষীরা ইনচার্জ মেজর মাহবুব রহমান খাঁন, আনসার ভিডিপির জেলা অ্যাডজুডেন্ট কেএম মনিরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) অপু সরোয়ার, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
