ঢাকাMonday , 24 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আমতলা খানজাহান আলী আলীম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

admin
December 24, 2018 10:58 pm
Link Copied!

বল্লী প্রতিনিধি: সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদ্রাসা বিদ্যাপীঠ আমতলা খানজাহান আলী আলীম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশিত হয়। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টুর সভাপতিত্বে মাদ্রাসার অধ্যক্ষ মোত্তাছিম বিল্লাহ’র উপস্থিতিতে মাদ্রাসার শিক্ষক লিয়াকত আলী এ ফলাফল ঘোষণা করেন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে মোহাম্মাদ আলী, আব্দুর রউফ মোড়ল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোড়ল, রবিউল ইসলাম, আনারুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, প্রধান শিক্ষক আব্দুল গণী, সহকারী শিক্ষক গোলাম রব্বানী, আশরাফ আলী, শহীদুল ইসলাম, আব্দুল বারী, মুজিবুর রহমান, হাফেজ শহিদুর রহমান, ক্বারী আশরাফুজ্জামান, নূর ইসলাম, ক্রীড়া শিক্ষক আমিরুল ইসলাম, অফিস সহায়ক রুহুল আমিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।