নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর উদ্যোগে বার্ষিক শিক্ষক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা কার্যক্রমের আওতায় রোববার (২৩ ডিসেম্বর) নওয়াবেঁকী বিড়ালাক্ষ্মী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসার হল রুমে বৈকালিক পাঠ সহায়তা কেন্দ্রের বার্ষিক শিক্ষক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূল্যায়ন পরীক্ষায় পরিদর্শক হিসেবে দ্বায়ীত্ব পালন করছেন প্রবীণ কর্মসুচির প্রোগ্রাম অফিসার রেজাউল ইসলাম ও সমৃদ্ধি কর্মসুচির ইডিও আশরাফুজ্জামান মুকুল। দিক নির্দেশনায় ছিলেন নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সমৃদ্ধি কর্মসুচির ইউনিয়ন সমন্বয়কারী এইচএম মামুনুর রশীদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
