ঢাকাSunday , 23 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর বিএনপি অফিসে হামলা ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগ

admin
December 23, 2018 10:57 pm
Link Copied!

যশোর অফিস: যশোর জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় দেয়ালে খোদাইকৃত জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রাহমানের ছবি নষ্ট এবং বেশকিছু ব্যানার ফেস্টুন অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জেলা বিএনপির অফিস সহকারী এসকান্দার আলী স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, রবিবার ভোররাতে পনের ষোল জনের সশস্ত্র একটি দল মুখ বেঁধে বিএনপি অফিসে হামলা চালায়। হামলাকারীরা বিএনপি অফিসের দেয়ালে খোদাইকৃত জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রাহমানের ছবি কুড়াল দিয়ে কুপিয়ে নষ্ট করে। তারা অফিসের হলরুমের দরজায় কুড়াল দিয়ে কোপায় এবং সেখানে থাকা বেশকিছু নির্বাচনী ব্যানার ফেস্টুন জড়ো করে আগুন জ্বালিয়ে দেয়।’
এবিষয়ে কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
উলে¬খ্য, প্রচার প্রচারণার প্রতিবন্ধকতা থেকে রেহাই পেতে যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত গত শনিবার রাতে যশোর সার্কিট হাউসে নির্বাচন কমিশনার কবিতা খানমের কাছে লিখিত অভিযোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।