ঢাকাSunday , 23 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাটকেখালী ও মিলবাজারে নৌকা প্রতীকের পথসভা

admin
December 23, 2018 10:12 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: রোববার রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের বাটকেখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর তাঁতীলীগের আয়োজনে সাতক্ষীরা-২ আসনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন’র সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু প্রমুখ।
অপরদিকে রাতে মিল বাজার ভুট্টো মার্কেটে মিল বাজার কমিটির সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর মোস্তাক আহমেদ রবি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মুনছুর আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।