জেলা বাস্তহারালীগের পক্ষ থেকে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজ্জাক পার্কে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে জেলা হকার্সলীগ, জেলা ভূমিহীন সমিতির শত শত মহিলা-পুরুষ অংশগ্রহণ করেন। জেলা বাস্তহারালীগের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাস্তহারা লীগের সহ-সভাপতি শাহাজান গাজী, ভূমিহীন সমিতির সভাপতি কাওছার আলী, হকার্সলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, বাস্তহারা লীগের সহ-সম্পাদক ডা. রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, পৌর ভূমিহীন সমিতির সভাপতি হোসেন কাপ্টেনসহ শামসুর রহমান, আরমান আলী, মনিরুজ্জামান টুটুল, বাবু, শাহিন, শওকত হোসেন, মহিলা নেত্রী শরিফা খাতুন, সুফিয়া খাতুন, সালমা বেগম, নাজমা খাতুন প্রমুখ।
এ সময় বক্তারা শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে ভোট দেওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি
