ঢাকাSunday , 23 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডুমুরিয়ায় প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী প্রশিক্ষণ

admin
December 23, 2018 10:56 pm
Link Copied!

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী অফিসারদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তন ও সরকারি বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগমের সভাপতিত্বে উদ্বোধন ও প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেন।
প্রশিক্ষক ছিলেন জেলা অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মনির হোসেন, ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান, রুপসা উপজেলা নির্বাচন অফিসার মোল্যা নাসির উদ্দিন, দাকোপ উপজেলার কাজী মাহমুদ হোসেন, বটিয়াঘাটার আব্দুস ছাত্তার, দিঘলিয়ার মিসেস নাছিমা খাতুন, ফুলতলার কল্লোল বিশ্বাস, তেরখাদার রাজিবুল হাসান, কয়রার ওয়াহিদ মুরাদ।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন দপ্তর, কলেজ ও স্কুল থেকে দায়িত্বপ্রাপ্ত ৬শ ১১ জন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।