ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের চাঁদপুরে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ডিসেম্বর) বিকালে ধুলিহর চাঁদপুর দোনপাড়া চত্বরে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে পুনরায় জয়যুক্ত করার প্রত্যয়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সম জালাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
