ঢাকাSunday , 23 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের নৌকা প্রতীকের প্রচারণা

admin
December 23, 2018 10:52 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির পক্ষে দিনভর গণসংযোগ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের নেতৃবৃন্দ।
রোববার (২৩ ডিসেম্বর) কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম ও সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের নেতৃত্বে আশাশুনির নাকতাড়া কালীবাড়ি, আশাশুনি সদর, কালিগঞ্জের উজিরপুর বাজার, চাম্পাফুল কালীবাড়ি বাজার, তারালী বাজার ও তারালী চৌরাস্তার মোড় এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান আসাদুর রহমান, সহকারী কমান্ডার শেখ মনির আহম্মেদ, সহকারী কমান্ডার এসএম শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ, আবু বক্কর সিদ্দীক, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের শেখ শাহিনুর রহমান, আলম হায়দার, আব্দুল গফফার মিন্টু, আশিক ইকবাল, রেজাউল ইসলাম, নুর ইসলাম খোকন, সামিউল ইসলাম প্রমুখ।।
এসময় বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকার প্রাথী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপিকে পুণরায় নির্বাচিত করার জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।