ঢাকাSunday , 23 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় যৌথ বাহিনীর অভিযান

admin
December 23, 2018 10:33 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুষ্ঠু নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনে রোববার (২৩ ডিসেম্বর) পুলিশ, র‌্যাব ও বিজিবির নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এস.এম মোস্তফা কামালের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলীর নেতৃত্বে কলারোয়া উপজেলার কয়লা, জালালাবাদ, ওফাপুর, সরসকাটি, খোরদো, কাজিরহাট ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গাড়িবহর নিয়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এছাড়া ভোটকেন্দ্রের সামগ্রিক পরিবেশ ও পর্যবেক্ষণ করা হয়।
সেসময় কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেনসহ পুলিশ, র‌্যাব ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।