ভোমরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু বলেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না। আমরা প্রতিহিংসার রাজনীতি করলে ২০১৪ এবং ২০১৫ সালে জামায়াত-বিএনপির সন্ত্রাসী তাণ্ডবের ১৭ জন দলীয় নেতা-কর্মীর হত্যার প্রতিশোধ আমরা নিতে পারতাম। প্রতিশোধ আমরা নেইনি কারণ শেখ হাসিনা শান্তির রাজনীতি করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতিকের পক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
শনিবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় ভোমরা স্থলবন্দরে ভোমরা শ্রমিক সংগঠন ও শ্রমিক লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোমরা শ্রমিক লীগের আহ্বায়ক ও ভোমরা গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি এরশাদ আলির সভাপতিত্বে এবং আব্দুস সাত্তার জুয়েলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল্যাহ সরদার, জেলা তরুণ লীগের সভাপতি শাহনুর ইসলাম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুর রহিম, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম গাজী, ইটাগাছা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, ভোমরা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি জোহর আলি, সাধারণ সম্পাদক রমজান আলি, ভোমরা শ্রমিক লীগের সদস্য সচিব মো. আবিদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবদুল গফুর। ভোমরা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারান চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক মেম্বর জালাল উদ্দীন মোল্যা। ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রন্জু, ভোমরা যুবলীগের সভাপতি কবির হোসেনসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
