ঢাকাSunday , 23 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আমার দ্বারা কেউ অসম্মানিত হবে না: বাবু

admin
December 23, 2018 10:48 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: খুলনা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান বাবু বলেছেন, জনগণের চাহিদার বাইরে আমি কিছু করবো না। আমার দ্বারা কোন ব্যবসায়ী কিংবা এলাকাবাসী অসম্মানিত হবেন না। আপনারা মন খুলে ব্যবসা করবেন। আমার কোন বাহিনী থাকবে না। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি সুখে দুঃখে অতীতের ন্যায় আগামী দিনগুলিতেও আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের লোক।
রোববার (২৩ ডিসেম্বর) সকালে পাইকগাছায় নৌকা প্রতীকের নির্বাচনী প্রধান কার্যালয়ে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাবু এসব কথা বলেন।
এরপর মহাজোট প্রার্থী বাবু পাইকগাছার গড়–ইখালী ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ করেন এবং বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় তার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নেতৃবৃন্দ আক্তারুজ্জামান বাবুকে ফুলেল নৌকা উপহার দিয়ে সংগঠনের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।