সাতক্ষীরা সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে নৌকায় ভোট চেয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের সঙ্গীতা মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু। উপজেলা ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা মকবুল হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা ১৪দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির অন্যতম সদস্য ডা. আলী হোসেন, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল ইসলাম, পৌর যুবলীগের সহ-সভাপতি ইউসুফ হোসেন মিলন, পৌর আওয়ামী লীগ নেতা আজগার সরদার, পৌর আওয়ামী লীগ নেতা মাজেদ খান, যুবলীগ নেতা রয়েল, সদর উপজেলা রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আমির আলী, কোষাধ্যক্ষ কবিরুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
