জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়মী লীগ তথা ১৪ দল মনোনীত প্রার্থীদের নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে পৌর এলাকায় দিনভর গণসংযোগ করা হয়েছে। শনিবার শহরের সুলতানপুর বড়বাজারের মাছ ও মাংস বাজার, তরকারি বাজার, চাউল বাজার, পাইকাড়ি বাজারের ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী এবং সাতক্ষীরা পৌরসভার ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের দিঘীর মোড়, মুন্সিপাড়া, আলিয়া মাদ্রাসা মোড়, পুরাতন সাতক্ষীরা হাটখোলা, রাজারবাগান এলাকা, সরকারি কলেজ মোড়, ফুড অফিস মোড়, পোস্ট অফিস মোড়ে, শহীদ নাজমুল সরণি এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে এই গণসংযোগ করা হয়।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ পলাশের নেতৃত্বে এ সময় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সহ-সভাপতি সামাদ খান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাক্কর সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়র ইব্রাহিম হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডা. খলিলুর রহমান, কৃষি, ঋণ ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মাদ হাফিজ, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামুন আহমেদ, নির্বাহী সদস্য মনোরঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
