ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জয়নগরে মাছ চাষ প্রদর্শনী ও মাঠ দিবস

admin
December 22, 2018 10:02 pm
Link Copied!

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার জয়নগরে মিশ্র মাছ চাষের ফলাফল প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জয়নগর গ্রামের যুথিকা রাণী হাজরার মৎস্য হ্যাচারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ইউনিয়নের লিফ বরুণ চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু। জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাছুদুর রহমান, ক্ষেত্র সহকারী সুমন হোসেন, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবুল কাশেম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলি হাজরা, জয়নগর ইউপি সদস্য জয়দেব সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় এলাকার সি আই জির সভাপতি জয়দেব সাহা, প্রভাস হাজরা, কৃষ্ণ পদ দাস ভোলা, সাইফুল ইসলামসহ ২০ জন মৎস্য চাষী এই প্রদর্শনীতে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।