সাতক্ষীরা জেলা সংবাদপত্র পরিষদের এক জরুরী সভা শনিবার বেলা ১২টায় দৈনিক পত্রদূত কার্যালয়ে জেলা সংবাদপত্র পরিষদের আহবায়ক ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে পত্র-পত্রিকা বহনকারী পিক-আপ রিকুইজেশন বাতিল, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলা ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই-এলাহী বাসায় পুলিশ হয়রানি এবং সাংবাদিক কেএম আনিছুর রহমানের নামে মিথ্যা মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এছাড়া পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি, দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী ও সপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম আজাদ। প্রেস বিজ্ঞপ্তি
