ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা কৃষকলীগের বর্ধিত সভায় নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান

admin
December 22, 2018 9:12 pm
Link Copied!

বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার জরুরি বর্ধিত সভা শহরের কাটিয়াস্থ কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুবোধ চক্রবর্তী, প্রভাষক স.ম আতিয়ার রহমান, অ্যাড. নওশের আলী, অর্থ সম্পাদক প্রদ্যুত কুমার ঘোষ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ আফজাল হোসেন, প্রচার সম্পাদক মনোজ কুমার দে, পৌর কৃষকলীগের সভাপতি শামছুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক শাহ মোঃ আনারুল ইসলাম। বর্ধিত সভায় জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। শেখ হাসিনার সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। কৃষি এবং কৃষকের ভাগ্য উন্নয়নে আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে কৃষকলীগের নেতাকর্মীদের সাতক্ষীরার নির্বাচনী ৪টি আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা কৃষকলীগের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক মঈনুদ্দিন, কলারোয়া উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক প্রভাষক আবু রায়হান, আশাশুনি উপজেলা কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজা সেলিম, সাধারণ সম্পাদক মতিলাল সরকার, কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্যামনগর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান আনিস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।