ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জনগণের ভাগ্যের পরিবর্তনে নৌকার বিকল্প নেই: চন্দ

admin
December 22, 2018 9:23 pm
Link Copied!

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, জাতির ভাগ্য উন্নয়নে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় ছিনিয়ে এনে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করতে হবে। দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের ও জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটে। লক্ষ শহিদের রক্তে রঞ্জিত এ স্বাধীনতা ভুলুণ্ঠিত হতে দেওয়া হবে না।
শনিবার দিনব্যাপী ডুমুরিয়া উপজেলার সাহস ও শরাফপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দলীয় কার্যালয়ে বৈঠক ও পথসভায় এসব কথা বলেন।
এসময় তার সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমান, সরদার ইলিয়াস হোসেন, শেখ আব্দুল কুদ্দুস, নির্মল দেবনাথ, যুবলীগ নেতা মোল্যা জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ জয়নাল আবেদিন, প্যানেল চেয়ারমান সরদার সিরাজুল ইসলাম, সরদার হাফিজুর রহমান প্রমুখ।
বিকাল ৩টায় শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবির সভাপত্বিতে জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরুদ্দিন আল মাসুদ, সাবেক অতিরিক্ত সচিব সরদার ইলিয়াস হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহানেওজ হোসেন জোয়াদ্দার, ওয়ার্কার্স পার্টির সম্পাদক সেলিম আক্তার স্বপন। সম্মানিত অতিথির বক্তৃতা দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান।
ওবাইদুল হালদারের পরিচালনায় জনসভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য শোভা রাণী হালদার, রিজাউল করিম গোলদার, গফ্ফার হোসেন মোড়ল, মাকসুদা আক্তার রাখি, অরিন্দম মল্লিক, দেলোয়ার হোসেন, জিয়াউল হক মিঠু, মোস্তাফিজুর রহমান হিরু, প্রসেজিৎ রাহা, আরাফাত সরদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।